জন্মগত ভাবে কোন মন্দ স্বভাব পেলে হতাশার কিছু নেই

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২সুন্নত, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, এক হাদীসে এসেছে,  خلق الله ادم من تراب   আল্লাহ তা‘আলা হযরত আদম আ. কে এক মুষ্টি মাটি দ্বারা সৃষ্টি করেছেন। ফলে মাটির বাহ্যিক রং রূপ সহ সকল স্বভাব এবং অভ্যন্তরিন নরম, শক্ত, উর্বর, অনুর্বর সকল গুণাগুণ তার মাঝে চলে এসেছে। সেই সুবাদে সকল বনী আদমের মাঝেও এসেছে। এখন আল্লাহ তা‘আলার তাকদীর ও ফায়সালা হিসাবে যদি কারো মাঝে মাটির মন্দ স্বভাব চলে আসে তাহলে সে হতাশ হবে না, মনক্ষুন্ন হবে না। সে নিজেকে কোন বুযুর্গের হাতে সপে দিবে, তিনি তাকে ঘসে-মেজে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে, তার দ্বারা কোন মাখলুক কষ্ট পাবে না। তাই তার জন্য আবশ্যক কোন বুযুর্গের সংশ্রব অবলম্বন করা।

জন্মগত ভাবে কোন মন্দ স্বভাব পেলে হতাশার কিছু নেই | ইসলামী যিন্দেগী