মালফুযাত
১০০%
গণতন্ত্র একটা ধর্ম
বাদশাহ আকবর একটা ধর্ম বানিয়েছিল, যার নাম দিয়ে ছিল দীনী ইলাহী। সে চাচ্ছিল ঐ ধর্ম দিয়ে হিন্দু-মুসলমানকে এক করা হবে। কিন্তু বাস্তবে মুসলমানকে হিন্দু বানানো হয়েছিলো। সে নিজেও বেঈমান হয়েছিল। মূর্তি পূজা করতো। অথচ এক যমানায় সে তাহাজ্জুদ পড়তো। আরেক যমানায় মূর্তি পূজক হয়ে গিয়েছিল। কাফের হয়ে মারা গেছে। গণতন্ত্রের কর্ণধাররা দেখলো ধর্ম নাম দেয়ার কারণে বাদশা আকবরেরটা চলে নি। গণতন্ত্রের ধারক বাহকরা চালাকী করে তারা গণতন্ত্র নামক কোন ধর্ম নাম দেয় নি। এ জন্য গণতন্ত্রে বিশ্বাসী হওয়া যাবে না।