মালফুযাত
১০০%
প্র্যাকটিকাল করতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শুধু থিউরী দিয়ে সম্ভব না যদি প্র্যাকটিকাল না থাকে। যেমনঃ ডাক্তার ইন্টার্নি না করলে চেম্বার খুলতে পারবে না, জেল হবে। চাকুরীতেও আজ-কাল ৫/৬ বছরের অভিজ্ঞতা চায়। মাদরাসায় মুফতী পাস করেও বড় বড় মুফতী সাহেবদের সাথে থেকে ফাতাওয়া কিভাবে দিতে হয় তা না শিখলে অর্থাৎ ইন্টার্নি না করলে তাকে মুফতী বলা হয় না। ঠিক তেমনি কিতাব পড়ে নামায শিখা যায় না। নামায প্র্যাকটিক্যালী শিখতে হবে।