মালফুযাত
১০০%
কোন গুনাহই ছোট না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলার মহান সত্বার দিকে দৃষ্টি দিলে কোন গুনাহই ছোট না। সবই কবীরা গুনাহ। একটি ছোট গুনাহই জাহান্নামে ফেলার জন্য যথেষ্ট। আমরা প্রতিটি ক্ষনে তাঁর নিয়ামত ভোগ করছি তবুও আমাদের কোন অনুভুতি নেই। তার নাফরমানি করছি। এজন্য গুনাহ ছোট হোক বড় হোক সবগুলি থেকেই বিরত থাকতে হবে।