মালফুযাত
১০০%
নাম ঠিক না হলে, দল কিভাবে সঠিক হবে
মুফতী মনসূরুল হক সাহেব১৪ নভেম্বর, ২০২২ঈমান আক্বাইদ, অপসংস্কৃতি ও বাতিল সম্প্রদায়, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হাদীসে আমাদেরকে সুন্নত মানতে বলা হয়েছে, হাদীস মানতে বলা হয়নি। এজন্যই যে সকল ইমামগন হাদীস সংকলন করেছেন তারাও নিজেদের কিতাবের নাম রেখেছেন সুন্নত দ্বারা। যেমন সুনানে আবু দাঊদ, সুনানে নাসাঈ, সুনানে দারেমী, সুনানে আহমাদ ইবনে হাম্বাল ইত্যাদি। সুনান হচ্ছে সুন্নাতের বহুবচন। এত বড় বড় ইমামগন কি অযথাই হাদীস বাদ দিয়ে সুন্নাত দ্বারা নিজেদের কিতাবের নাম করন করেছেন? তাই সহীহ নাম হলো আহলে সুন্নাত। এখন যাদের নামই সহীহ না তাদের দল কিভাবে সহীহ হবে? তাদের বাতিল হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাই আহলে হাদীস নামধারী সবই বাতিল।