মালফুযাত
১০০%
দুনিয়ার আইন আর আল্লাহর আইন
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়াতে যত পার্লামেন্ট আছে তারাও আইন বানায়। কিন্তু সেগুলো সব একমুখী আইন। এক সাইড দেখে আরেক সাইড দেখার কোন অবকাশ নেই। ট্যাক্স বাড়াতে হবে বাড়াও, বিদ্যুৎ বিল বাড়াতে হবে তো বাড়াও। কিন্তু কেন বাড়াতে হবে, কি সমস্যা হয়েছে, কে বিদ্যুৎ চুরি করছে ? আমার লোক না অন্য লোক এই গুলো দেখার তারা কোন প্রয়োজন মনে করে না। জনগণের তাওফীকের মধ্যে আছে কি না এটা দেখার কোন প্রয়োজন তাদের নেই। বাড়ানোর কথা মনে হয়েছে তাই বাড়ানো হয়েছে। কিন্তু আল্লাহ এমন কোন আইন, এমন কোন বিধান নাযিল করেন না। আল্লাহ সকল দিকে দেখেন। আল্লাহর আইনের পদ্ধতী-ই এমন, যেখানে কারো কোন ক্ষতি হবে না। কোন পক্ষের না। সকলেই শান্তি পাবে।