দুই সওয়াব এক নয়

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২সুন্নত, বিবিধ

হযরত মুফতী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হাদীস শরীফে ইরশাদ হয়েছে তিন বার সূরা ইখলাস পড়লে এক খতম কুরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। পূর্ণ কুরআন খতম করার সওয়াব আর তিন বার সূরা ইখলাসের সওয়াব এক নয়। এক হল আইনী তথা আইন অনুসারে সওয়াব লাভ করা। আরেক হলো ইনআমী তথা পুরস্কার হিসাবে সওয়াব লাভ করা। তিন বার সূরা ইখলাস পড়ার দরুন পূর্ণ কুরআন খতম করার আইনী সওয়াব হবে। আর পূর্ণ কুরআন পড়ার দরুন ইনআমী সওয়াব অর্জন হবে। আর ইনআমী সওয়াবের পরিমান আল্লাহ তা‘আলা কি পরিমান দান করবেন তা তিনিই ভালো জানেন। এজন্য কুরআন খতম করা বাদ দিয়ে শুধু সূরা ইখলাসের উপর ক্ষান্ত করা ঠিক না।

দুই সওয়াব এক নয় | ইসলামী যিন্দেগী