মুসলমান, নাকি মুরজিয়া ?

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২অন্যান্য ঘটনা ইতিহাস, বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, বর্তমানে মুসলমান দাবীবার অধিকাংশ মানুষ-ই মুরজিয়া ফিরকার অন্তর্ভুক্ত। কেননা তারা গুনাহের পর গুনাহ করেই যাচ্ছে কিন্তু গুনাহর ভয়াবহতা ও ক্ষতির বিষয় তাদের অনুভুতিতেও নেই। চিন্তা করে দেখো! তুমি কি মুসলমান আছো, না মুরজিয়া হয়ে গিয়েছো। মুরজিয়া একটি বাতেল ফিরকা। এদের আকীদা হল ঈমানের সাথে গুনাহ কোন অসুবিধা নেই। মানুষ যতই গুনাহ  করুক তার যেহেতু ঈমান আছে সে জাহান্নামে যাবে না। গুনাহ তার কোন ক্ষতি করবে না।

মুসলমান, নাকি মুরজিয়া ? | ইসলামী যিন্দেগী