মালফুযাত
১০০%
প্রথমে রাষ্ট্র নয়, ব্যক্তি গঠন করতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রথমে রাষ্ট্র গঠন, পরে ব্যক্তি গঠন, এটা সম্ভব নয়। রাষ্ট্রিয় পর্যায়ে ইসলামকে টিকিয়ে রাখতে হলে ব্যক্তি পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আর এটা রাজনীতির মাধ্যমে সম্ভব নয়। যদি রাজনীতির মাধ্যমে রাষ্ট্র পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় আর ব্যক্তি পর্যায়ে ইসলাম না থাকে, সে রাষ্ট্র স্থায়ী হবে না। স্পেনে, আফ্রিকায় রাষ্ট্রিয় পর্যায়ে ইসলাম ছিল কিন্তু ব্যক্তি পর্যায়ে ইসলাম ছিল না। আটশত বছর শাসন করার পরও তা ছাড়তে হয়েছে। এজন্য প্রয়োজন ব্যক্তি গঠন। আর ব্যক্তি গঠন হবে তাবলীগ ও দাওয়াতুল হক্বের মাধ্যমে।