মালফুযাত
১০০%
হাই প্রতিহত করতে করনীয়
হযরতওয়ালা বলেন, মানুষের হাই আসে। এটা অলসতার লক্ষন। আর অলসতা শয়তানের পক্ষ থেকে হয়। এজন্য কোন নবীর হাই আসতো না। তাঁরা কখনো অলসতা করতেন না। এবং তাদের কাছে শয়তানও আসতো না। এই শয়তান দূর করার জন্যই বলা হয়েছে,
لاحول ولا قوة الا بالله
পড়বে। যদি কারো হাই আসে আর সে মনে মনে এই চিন্তা করে যে, কোন নবীর হাই আসতো না আর আমার হাই আসছে! আমাকে শয়তানে ধরেছে। তাহলে আর তার হাই আসবে না। তার হাই আসা বন্ধ হয়ে যাবে।