মালফুযাত
১০০%
গীবত
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, গীবত, যিনা বা মদ খাওয়া থেকেও মারাত্মক। কারণ যিনাকারী বা শরাবী নিজেকে খারাপ মনে করে অথচ গীবতকারী বা গীবত শুননেওয়ালা নিজেদের খারাপ মনে করে না। এই গীবত কখনো কখনো জায়েয। কেউ যদি দীনের ক্ষতি করতে চায় তাহলে ঐ লোকের ব্যাপারে বলা বা গীবত করা ওয়াজিব। যেমনঃ কাদিয়ানী, মউদুদী, হুসাইন আহমদ বাটালভী ইত্যাদির ব্যাপারে সতর্ক করা বাহ্যিক নজরে যদিও গীবত কিন্তু এই গীবত করা ওয়াজিব।