উম্মতের ত্রান-কর্তা উলামায়েকেরাম

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়া ও আখেরাতে উম্মতের ত্রান-কর্তা হলেন উলামায়েকেরাম। নবুওয়াতের ধারা শেষ হওয়ার পর কিয়ামত পর্যন্ত জাতির কর্ণধার আম্বিয়কেরামের ওয়ারিশগন। জাতিকে দুনিয়া ও আখেরাতের ধংসের হাত থেকে বাঁচানো উলামাদের দায়িত্ব। কবীরাহ গুনাহের দরুন আখেরাতের ক্ষতির পাশাপাশি দুনিয়াবী বালা মুসিবত ভূমিকম্প, জলোচ্ছাস, দুর্ভিক্ষ, মহামারি সব ধরনের বিপদ-আপদ, দুর্যোগ-দুর্দশা কবীরাহ গুনাহের শাস্তি সরূপ অবতীর্ন হয়। তাই উলামাদের দায়িত্ব, উম্মতের মাঝে কবীরাহ গুনাহের ভয়াবহতা তুলে ধরে তাদের সতর্ক করা। তাহলে ধীরে ধীরে তারা সচেতন হবে, গুনাহ বর্জন করবে, দুনিয়া ও আখেরাতে নাজাত পাবে।

উম্মতের ত্রান-কর্তা উলামায়েকেরাম | ইসলামী যিন্দেগী