দিন দিন কুরআন হাদীস স্পষ্ট হবে

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২কুরআন ও তাফসীর

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন وخلقنا لهم من مثله ما يركبون (আর আমি তাদের জন্য [নৌযানের ন্যয়] অনুরুপ বস্তু সৃষ্টি করবো যাতে তারা আরোহন করবে)। এই আয়াতের তাফসীর করতে গিয়ে পূর্বের মুফাস্সীরগন বলেছেন, ভবিষ্যতে কোন জিনিস সৃষ্টি হবে কিন্তু সে জিনিসটি কেমন হবে, কোথায় চলবে, জানা ছিল না। বর্তমানে উলামায়েকেরাম বলেছেন, এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো উড়োজাহাজ। কারণ নৌকা চলে পানিতে ধাক্কা দিয়ে তার উপর ভাসমান থেকে। আর উড়োজাহাজ চলে বাতাসে ধাক্কা দিয়ে তার উপর ভাসমান থেকে। এ জন্য মুফতীগন ফাতাওয়া দিয়েছেন, প্লেনে নামায পড়া সহীহ হবে। কেননা নৌকায় নামায পড়া সহীহ। নৌকা ভেসে আছে পানির উপরে আর পানি আছে জমিনে ভর করে। সুতরাং নৌকা পানির মাধ্যমে মাটির সাথে সংযুক্ত। আর উড়োজাহাজ ভাসমান বাতাসের উপরে, বাতাস ভাসমান যমিনের উপরে সুতরাং প্লেন বাতাসের মাধ্যমে যমিনের সাথে সংযুক্ত। তো নৌকায় যেমন নামায জায়েয। তার উপরে অনুমান করে প্লেনে নামায পড়াও জায়েয। দিন যত পেরুবে, কুরআন হাদীস ততবেশি আমাদের বোধগম্য হবে, তার থিওরি স্পষ্ট হবে।

দিন দিন কুরআন হাদীস স্পষ্ট হবে | ইসলামী যিন্দেগী