আল্লাহর ভয়ের দুইটা ফায়দা

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ভয় এমন জিনিস যা দুনিয়া ও আখিরাতের ফায়দা। চাকরি চলে যেতে পারে এই ভয় আছে বলেই অফিসের কর্মচারীরা উল্টা-পাল্টা করে না। আল্লাহর ভয় না থাকলে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় না থাকলে, গুনাহ সবাই করতো। কোন নসীহতই কাজে আসতো না। যদি অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে দুই রকমের ফায়দা। ১. আল্লাহর নাফরমানী করতে পারবে না, গুনাহ করতে পারবে না।(যেমনঃ রমাযান মাসে মানুষ আল্লাহর ভয়ে যেভাবে না খেয়ে থাকে)। ২. ইবাদাত করার পর অহংকার করবে না। নিজের ইবাদতের কমজোরী প্রকাশ করবে।

আল্লাহর ভয়ের দুইটা ফায়দা | ইসলামী যিন্দেগী