মুমিন তাওবা ছাড়া থাকতে পারে না

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আশুরার একটা রোযার দ্বারা পেছনের এক বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন, তবে তা কবীরা গুনাহ না। কবীরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয়না। মানুষ যেমন ইচ্ছা করে বিষ খায় না আবার ভুলে কখনো খেয়ে ফেললে সাথে সাথে সুস্থতার জন্য চিকিৎসা নেয়, ঠিক তেমনি কোন মুমিন কবীরা গুনাহ করতে পারে না। এটা বিষের চেয়েও ভয়ংকর। আর যদি ভুলে কেউ কবীরা গুনাহ করে ফেলেও তাহলে তাওবা না করা পর্যন্ত সে শান্তি পায় না। এখন কাউকে যদি দেখা যায় যে, সে গুনাহে কবীরা করে, তবে ভাবতে হবে সে এখনো পরিপূর্ণ মু’মিন হয় নি।

মুমিন তাওবা ছাড়া থাকতে পারে না | ইসলামী যিন্দেগী