মুমিন-কাফের

মুফতী মনসূরুল হক সাহেব৩১ জুলাই, ২০২১ঈমান আক্বাইদ

হযরতওয়ালা বলেন, কেউ সকল আমল করে, যেমন কুরআন পড়ে, নামায পড়ে, সব আমল করে অথচ তার ঈমান নাই তো তাকে মু’মিন বলা যাবেনা। মু’মিনের সাথে ঈমানের সম্পর্ক। আমরা আজকে ঈমানের বয়ানের কোন ব্যবস্থা করছি না, ঈমানের তালীম করছিনা। ময়দান খালি পেয়ে কাফের মুশরিকরা মেহনত করে আমাদের মুসলমান ভাইদের কাফের বানাচ্ছে। অথচ আমরা ভাবছি আমরাতো নামায-রোযা করি, আমাদের ঈমান আছে। এটাই যথেষ্ট। এটা তার ভুল ধারনা।

মুমিন-কাফের | ইসলামী যিন্দেগী