ঐ জায়গায় বড় আলেমরা অবস্থান করেন

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

একবার হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে জিজ্ঞাসা করা হলো, টঙ্গী বিশ্ব ইজতিমায় উলামায়েকেরামের জন্য ভিন্ন কামরা আছে। দেশের বড় বড় উলামায়েকেরাম ঐ জায়গায় অবস্থান করেন। কিন্তু আপনি কখনো ঐ জায়গায় যান না কেন? হযরতওয়ালা উত্তরে বললেন, ভাই এই প্রশ্নের উত্তরতো তোমার কথার মাঝেই রয়েছে। তুমি বললে, বড় বড় উলামায়ে কেরাম ওখানে অবস্থান করেন। আমি তো বড় আলেম নই। তাই ময়দানে ছাত্রদের সাথে বসেই বয়ান শুনি।