মালফুযাত
১০০%
নামাযে পূর্ণ ধ্যান রাখতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা কুরআনে বলেছেন,
ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون
“ধ্বংস ঐসকল মুসল্লিদের জন্য যারা নামাযে গাফেল। অলসতা করে।” আমরা ২৪ ঘন্টায় পুরা সময়ই দুনিয়ার কাজে ব্যয় করি তার মধ্য হতে সামান্য সময় আল্লাহর জন্য দেই। কিন্তু তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করে আবার অন্যমনষ্ক হয়ে পড়ি। আল্লাহর জন্য আর আমাদের কোন সময় থাকলো না। তাকবীরে তাহরীমা বলে আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হই যে, এখন দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেগ হয়ে কিছু সময় শুধু তোমার জন্য দিব আর অন্য কোন চিন্তা-ফিকির করবো না। কিন্তু একটু পরেই ওয়াদা ভঙ্গ করে নানান চিন্তা শুরু করি, এমনকি কত রাকা‘আত পড়েছি তারও খবর থাকে না। এজন্য বারবার ধ্যানের সাথে অন্য চিন্তা বাদ দিয়ে নামাযের মশক করতে হবে।