আলিমদের বয়ানের বিষয়বস্তু -

মুফতী মনসূরুল হক সাহেব১৫ অক্টোবর, ২০২৩উলামা তোলাবা

স্বেচ্ছায় বিভিন্ন মসজিদে গিয়ে দশ মিনিট করে হলেও দ্বীনের কথা শুনানো উচিত। এর দ্বারা অনেক উপকার হয়। আলিমদের জন্য ওয়াযের দাওয়াতের অপেক্ষায় বসে থাকা উচিত নয়। এভাবে একের পর এক দ্বীনের প্রচার অব্যাহত রাখলে অনেক বরকত হয়। নিষিদ্ধ বিষয়াদির মধ্যে কু-ধারণা, কুদৃষ্টি ও গীবত থেকে বেঁচে থাকার বিষয়গুলো ভালো ভাবে বয়ান করা এবং আদিষ্ট বিষয়াদির মধ্যে নামাযের পাবন্দী, ইসলামী পোশাক-পরিচ্ছদ শরঈ পর্দা ও সহীহ্‌ -শুদ্ধ করে কুরআন শরীফ তিলাওয়াতে অভ্যস্ত হওয়ার বিষয়গুলো বার বার বর্ণনা করা। আর মেয়েদের পোশাক ও যবানের হিফাযতের বিষয়টি খাস ভাবে বয়ান করা।

আলিমদের বয়ানের বিষয়বস্তু - | ইসলামী যিন্দেগী