মালফুযাত
১০০%
দাওয়াতের কাজের গুরুত্ব
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমরা নবী না কিন্তু শেষ নবী ﷺ এর উম্মত হওয়ার কারণে দাওয়াতের কাজ করার দায়িত্ব আমাদের। এই কাজ করার কারণে আল্লাহ আমাদের ঈমানের মতো দৌলত দান করবেন এবং সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করবেন। মানুষের শরীরে যতক্ষণ রক্ত চলাচল হয় ততক্ষণ ঐ মানুষকে জীবিত বলে ধরা হয়। ঠিক তেমনি দীনের দাওয়াত যতদিন চলবে, ততোদিন দুনিয়াতে আল্লাহর দীন টিকে থাকবে।