পীর মাশায়িখ ও বুযুর্গদেরকে বরকতের নিজ নিজ ঘরে নেয়া -

মুফতী মনসূরুল হক সাহেব১৭ অক্টোবর, ২০২৩আত্মশুদ্ধি

আজকাল পীর মাশায়িখ ও বুযুর্গদেরকে বরকতের জন্যে নিজ নিজ ঘরে নেয়া হয় এবং তাদের পেটে কিছু দেওয়ারও চেষ্টা করা হয়। চাই তাদের পেটে ক্ষুধা থাকুক বা না থাকুক। কিন্তু এসব বুযুর্গের সীনায় রক্ষিত রূহানী খাদ্য নিজের পেটে ভরার জন্যে তাদের কাছে যাওয়া হয় না। যদিও তাদের কাছ থেকে কিছু নিয়ে নিজের অন্তরে ভরা অধিক গুরুত্বপূর্ণ ও জরুরী ছিল। কিন্তু আমাদের লাভবান হওয়ার কোন ফিকির নেই। যেহেতু এক মাসআলা শেখার ফযীলত একশত রাকাআত নফলের চেয়ে বেশী ‌তাই আমি এ রকম লোকজনের দাওয়াতই কবুল করি না, যারা কমপক্ষে দশ মিনিটের ওয়াযের ব্যবস্থা করতে পারবে না। আর যদি বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন হয় এবং প্রত্যেক জায়গায় চা-এর ব্যবস্থা থাকে, তাহলে প্রত্যেক জায়গায় দশ মিনিট করে হলেও ওয়াযের ব্যবস্থা করা উচিত।

পীর মাশায়িখ ও বুযুর্গদেরকে বরকতের নিজ নিজ ঘরে নেয়া - | ইসলামী যিন্দেগী