মালফুযাত
১০০%
হজ্বের সফরে কুরআন তিলাওয়াত
হজ্বের সফরে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে এক এক খতম কুরআন শরীফ পড়ার হুকুম আছে। উল্লেখিত দুই মসজিদে নামাযের পূর্বে যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন কুরআন শরীফের দিকে পিঠ দেয়া হয়; কিন্তু এতে কোন অসুবিধা নাই কেননা এটা অপারগতার সূরত। অথচ অন্যান্য মসজিদের লোকেরা নামাযের পূর্বে এভাবে তিলাওয়াত করাকে বেয়াদবী মনে করে। কুরআনের দিকে পিঠ করে বসা বেয়াদবী এই একটি মাসআলাই লোকেরা মুখস্থ রেখেছে, অথচ অপারগ অবস্থায় এর খিলাফ করাও যে জায়িয আছে সেটা আর তাদের জানা নেই। তাই মসজিদে নামাযের পূর্বে তিলাওয়াত থেকে তারা বঞ্চিত থাকছে।