শায়েখ নির্বাচন পদ্ধতি

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, শায়েখ নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে কোন বুযুর্গ তাকে অনুমতি বা খেলাফত দিয়েছেন কি না, তার থেকে কোন কাশফ কারামতি প্রকাশের পিছনে পড়বে না। কিন্তু যারা এ ধারনা করে খুঁজতে থাকে যে শায়েখের হাজার হাজার গুনাগুন থাকবে, সে দিশে হারা হয়ে ঘুরতে থাকে। যার কাছেই যায় শয়তান তার হাজারো ত্রুটি তার সামনে তুলে ধরে। ফলে সে কোন নেক বুযুর্গের সুহবাত হতে বঞ্চিত হয়। মানুষ তো আর নবী বা ফেরেশতা না, মানুষের ভুল ভ্রান্তি থাকেই। সেটা আল্লাহ তা‘আলার দায়িত্বে। মুরিদের দায়িত্বে না। মুরিদের দায়িত্ব হলো হিতাকাঙ্খি ও কল্যাণকামিতার মনোভাব নিয়ে তার সুহবাত অর্জন করা। শায়েখের মানবিক দুর্বলতা বশতঃ কোন ভুল হলে তা সংশোধনের ফিকির করা।

শায়েখ নির্বাচন পদ্ধতি | ইসলামী যিন্দেগী