মালফুযাত
১০০%
ভালবাসার জন্যে দেখা শর্ত নয়
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ভালবাসার জন্যে মাহবুবকে দেখা শর্ত নয়। যেমন মাজনু লাইলাকে অনেক ভালবেসেছে অথচ কখনো তাকে দেখেনি। তেমনি একজন বড় আলেম একবার একটি ছোট ছেলের মুখে উম্মে খাইরের নাম শুনেছে মাত্র। নাম শুনতেই তার প্রতি ঐ আলেমের ভালবাসা এমন ভাবে জন্মেছে যে, সে আলেম দরজা-জানালা বন্ধ করে ঘরে বসে পড়লো। দীর্ঘ এক সপ্তাহ যাবত ঘর থেকে বের হলেন না। লোকেরা অনেক চেষ্টা করে তার কাছে কারণ জানতে চাইলো। অনেক পীড়াপিড়ির পর তিনি বললেন, উম্মে খায়রের প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি। অথচ আমি তাকে কখনো দেখিনি।