মালফুযাত
১০০%
মা থেকে মাদরাসা
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রত্যেক মা একটি করে মাদরাসা। প্রতিটি সন্তান জীবনের প্রথম শিক্ষা মা থেকে পায়। আর ঐ শিক্ষাটার অনেক প্রভাব মানুষের জীবনে পড়ে। অনেককে দেখা যায় দাঁড়ি-মোছ নাই, সুন্নতি লেবাস নাই অথচ ঘুষ খায় না। এর কারণ জিজ্ঞেস করলে বলে, “আমার মা আমাকে বলেছে বেটা জীবনে আর যাই করিস কখনো ঘুষ খাবি না। তাই আমি কখনো ঘুষ খাই না।” আরেকবার হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রত্যেক মা একটা করে মানুষ গড়ার কারখানা। মা থেকেই তো মাদরাসা। এই জন্য আমাদের মাতৃজাতিকে আগে ঠিক করতে হবে।