মডেল (নমুনা) নিখুঁত হয়

মুফতী মনসূরুল হক সাহেব১৩ নভেম্বর, ২০২২ঈমান আক্বাইদ, গুনাহ শিরক কুফর ও বিদ‘আত

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মডেলের (নমুনা) মাঝে খুঁত থাকলে সে মডেল হতে পারেনা। এজন্য দুশমনরা সাহাবাদের খুঁত বের করার চেষ্টা করে। যেন তাদেরকে কোনভাবে মডেল হওয়া থেকে বাদ দেয়া যায়। আর পুরাদ্বীন হচ্ছে তাঁদের উপর ভিত্তি। যখন তাঁদেরকে মডেল হওয়া থেকে বাদ দেয়া যাবে তখন পুরা দ্বীনকেই কুলষিত করা যাবে। কিন্তু সাহাবায়েকেরাম এই উম্মাতের মডেল (নমুনা)। তাঁদের কোন খুঁত থাকলেও আল্লাহ তা‘আলা তা ক্ষমা করে দিয়েছেন। তাদের খুঁত বের করতে যাওয়া নিজের ঈমান ধ্বংস করা।

মডেল (নমুনা) নিখুঁত হয় | ইসলামী যিন্দেগী