মালফুযাত
১০০%
হজ্জে মাবরুর
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হাজী সাহেবানদের হজ্জে যাওয়ার আগে কিছুদিন দাওয়াতে তাবলীগের লাইনে মেহনত করা অথবা আল্লাহওয়ালাদের সুহবাতে থাকা উচিৎ। এই কারণে যে মক্কার চারিদিকে দুনিয়ার আসবাব বিছিয়ে রাখা হয়েছে। এইসব থেকে নিজেকে বাঁচানোর জন্য ঈমানী লাইনে মেহনত করা দরকার। তা না হলে অনেকের হাজ্জ ট্যুর হবে। আর যারা আল্লাহওয়ালাদের সুহবাত না উঠিয়ে হজ্জে যাবে তাদের হজ্জে মাবরুর নসীব হয় না। হজ্জে মাবরুর নসীব হতে হলে নিম্মোক্ত বিষয় খেয়াল রাখা জরুরীঃ
১. নিয়তকে সহী করা।
২. গুনাহ না করা।
৩. বান্দার হক আদায় করা।
৪. হজ্জের পরের যিন্দেগী আখিরাতমুখী করা।