মালফুযাত
১০০%
যুক্তি দিয়ে ইসলাম বুঝা যায় না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ব্রিটিশদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে মুসলমানরাও যুক্তি দিয়ে ইসলাম বুঝতে চায়। যুক্তি দিয়ে ইসলাম বুঝা যায় না। ইসলাম বুঝতে হবে মুহাব্বত দিয়ে। মুহাব্বত দিয়ে মানার নাম ইসলাম। যেমন: বাইতুল্লাহ্ শরীফে নামায পড়লে এক রাকা‘আতে এক লক্ষ রাকা‘আতের সাওয়াব পাওয়া যায়। কিন্তু ৮ই যিলহজ্ব মিনায়, ৯ই যিলহজ্ব তারিখ রাতে মুযদালিফায়, ১০ তারিখ হতে ১৩ তারিখ পর্যন্ত পুনরায় মিনায় অবস্থান করা আল্লাহর নির্দেশ। এখন আল্লাহর নির্দেশের মুহাব্বতে এখানেই থাকা বেশি সওয়াব। এ মূহুর্তে বাইতুল্লাহ্য় নামায পড়ার দ্বারা এক লক্ষ রাকা‘আতের সাওয়াব পাওয়া যাবে না। এখানে বিবেক আর যুক্তির কাজ না। মুহাব্বতের কাজ। এ জন্য ইসলাম মানতে হবে মুহাব্বত দিয়ে।