কুকুর শুকর কোন সভ্য জাতির খাদ্য না

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২বিবিধ, রাজনীতি ও ব্রিটিশের আগ্রাশন

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ব্রিটিশ সিলেবাস পড়ে মুসলমানরাও আজ নিজ সন্তানকে খ্রীষ্টান স্কুলে ভর্তি করছে। সেখানে ভর্তি করার অর্থ হলো, অভিবাবক কর্তৃক শিক্ষককে একথা বলে দেওয়া, আপনি যেমন বে-ঈমান হয়েছেন আমার সন্তানকেও আপনার মত পাক্কা বে-ঈমান বানিয়ে দিন। অথচ আল্লাহ তা‘আলা বলেছেন, كنتم خير امة اخرجت للناس (তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যানের জন্য)। আর মুসলমানরা ব্রিটিশ সিলেবাসের দরুন মানস্তাত্তিক পরাধীনতার শিকার হয়ে খ্রিষ্টানদের সভ্য ও শ্রেষ্ঠ জাতি মনে করছে। রাসূলের সর্বউত্তম আদর্শ ছেড়ে নায়ক-নায়িকা, খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করছে।

রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোন বিষয়েই খ্রিষ্টানদের মুখাপেক্ষি করে যাননি। তারা তো ফরয গোসলও করতে জানে না। শুকর কুকুরের মত নিকৃষ্ট প্রাণী হালাল মনে করে খেতে থাকে। শুকর কুকুরতো কোন সভ্য জাতির খাবার হতে পারে না।

কুকুর শুকর কোন সভ্য জাতির খাদ্য না | ইসলামী যিন্দেগী