দীন শিখানোর ফিকির

শাহ সাইয়্যিদ আবরারুল হক সাহেব রহ.৩০ মে, ২০২৩দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

তাবলীগ জামা‘আতের ভায়েরা নিজেদের চিল্লা শেষ করে দিল্লীর নিযামুদ্দীন মারকায থেকে হারদুঈতে আসতেন হযরতওয়ালার সাথে সাক্ষাত করার জন্য। তাদের মধ্যে কেউ হয়ত ১/২ ঘণ্টা সময় নিয়ে আসতেন আবার কেউ কমবেশী সময় নিয়ে আসতেন। হযরত তাদের ট্রেনের সময়সূচী জেনে নিয়ে তাদেরকে আযান ইকামতের মশক এবং উযূ-নামায সহ ২/১টি সূরা মশক করানোর ব্যবস্থা করতেন। হযরতওয়ালার সব সময় এই ফিকিরই থাকত যে, তার সাক্ষাতপ্রার্থী সকলেই যেন সেখান থেকে কিছু না কিছু শিখে যায়।

দীন শিখানোর ফিকির | ইসলামী যিন্দেগী