মুসলমানের সম্মান

মুফতী মনসূরুল হক সাহেব১৯ অক্টোবর, ২০২৩বান্দার হক

হযরত থানভী রহ. যখন তাশরীফ আনলেন, তখন নবাব সাহেব স্বীয় পুত্রের মাধ্যমে স্বর্ণমুদ্রা ভর্তি ঢাকনা দেয়া এক পাত্র হযরতের খেদমতে হাদিয়া হিসেবে পেশ করেন। হযরত থানভী রহ. ততক্ষণাৎ হাদিয়া গ্রহণ করলেন বটে, কিন্তু শর্ত অনুযায়ী নির্জন সাক্ষাতের সময় তা ফেরৎ দিয়ে বললেন, আপনি কিন্তু শর্ত ভঙ্গ করেছেন। আমি মজলিসে আপনার হাদিয়া গ্রহণ করেছিলাম লোকের সামনে আপনাকে অপমান থেকে বাঁচানোর জন্য। কারণ, তাতে আপনার সম্মান কমতো আর আমার সম্মান বাড়তো। আর গ্রহণ করাতে আমার সম্মান কমেছে, আপনার সম্মান বেড়েছে। এখন এখানে আমি একা, তাই শর্ত অনুযায়ী হাদিয়া ফেরৎ দিচ্ছি। এবার নবাব এই বলে কাঁদতে লাগলো ‘ হযরত আপনি আমার দুনিয়াকে আমার কাছেই ফেরৎ দিলেন, নিলেন না কিছুই, শুধু দিয়েই গেলেন!

মুসলমানের সম্মান | ইসলামী যিন্দেগী