উভয়ের উদ্দেশ্য এক-অভিন্ন

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২দাওয়াত ও তাবলীগ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, তাবলীগ ও দা‘ওয়াতুল হক্বের লক্ষ ও উদ্দেশ্য এক ও অভিন্ন। একই পাখির দুই ডানা বা একই সাইকেলের দুই চাকা বা একটি হল পাইকারী মার্কেট আরেকটি হল খুচরা মার্কেট। পাইকারী মার্কেট থেকে যেমন খুচরা মার্কেটে সাপ্লাই দেয়া হয় তেমনি দাওয়াতুল হক্ব থেকে সহীহ জিনিস শিখে দাওয়াতের ময়দানে গিয়ে তা ঘরে ঘরে পৌঁছাবে। দাওয়াতুল হক্ব হল পাইকারী মার্কেট আর তাবলীগ হল খুচরা মার্কেট।

উভয়ের উদ্দেশ্য এক-অভিন্ন | ইসলামী যিন্দেগী