দিলের কাটা

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহওয়ালা কাকে বলে? তা‘আল্লুক মা‘আল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক যার তাকে আল্লাহওয়ালা বলে। যে অবস্থায়-ই সে আছে, যা-ই সে বলে, যা-ই করে সবসময়ই সে আল্লাহকে মনে রাখে। উদাহরণ হলো কম্পাসের কাটার মতো। সর্ব অবস্থায় উত্তর দিক থাকে। আমাদের দিলের কাটা সর্ব অবস্থায় আল্লাহর দিকে থাকতে হবে। যতো দুঃখ-কষ্ট বা শান্তি থাকুক না কেন, আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলা যাবে না। এমন হবে না যে, এক ঘন্টা সে এমন কাজে মগ্ন ছিলো যে একবারও আল্লাহর কথা স্মরণ করেনি। এটা মু’মিনের শান না। দিলের কিবলা আল্লাহর দিকে। দু‘আর কিবলা আসমানে। দিলের কাটা যখন আল্লাহ-মুখী হয়ে যায় তো কখনো কোন আমল ছুটবে না। কোন গুনাহও করবে না।