মালফুযাত
১০০%
নামাযে চোখ খোলা রাখা
সাহেবে কাশফ জনৈক বুযুর্গ নামায পড়ার পর ভাবলেন, ধ্যানে বসে দেখি আমার নামাযটা কেমন হল! তিনি দেখলেন পরমা সুন্দরী এক অন্ধ বাঁদী তার সামনে দাঁড়ানো। অতঃপর তিনি স্বীয় মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কী রহ. কে এর ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজেরে মক্কী রহ.প্রত্যুত্তরে বললেন, মনে হয়চোখ বন্ধ করে নামায পড়েছো। নামাযের মধ্যে চোখ খোলা রাখা সুন্নাত। সুন্নাতের এই ত্রুটির কারণে নামাযের এই আকৃতি দেখা দিয়েছে। বুঝা গেল কোন কাজে সুন্নাত বর্জনের আকৃতি এমনই অসম্পূর্ণ থেকে যায়।