মালফুযাত
১০০%
সহীহ ইলম হাসিল করা জরুরী
মুযাফ্ফর নগরের এক ঘটনা, যোহরের ৪ রাকা‘আত সুন্নাতকে এক বড় মিয়া ৫০ বছর পর্যন্ত এভাবে পড়ে আসছিলেন যেভাবে ফরয পড়া হয়। অর্থাৎ ২ রাকা‘আত সূরা মিলিয়ে আর ২ রাকা‘আত সূরা ফাতিহা দিয়ে। একদিন ওয়ায মাহফিলে কোন এক আলিমের কাছে বললেন, ৪ রাকা‘আত সুন্নাতের প্রত্যেক রাকা‘আতে সূরা না মিলিয়ে পড়ে আসছি। মাওলানা সাহেব জবাবে বললেন, আপনার সুন্নাত আদায় হয়নি। এতদশ্রবণে বড় মিয়া মাথায় হাত রেখে এই বলে কাঁদতে আরম্ভ করেন যে, হায়! তাহলে তো আমার ৫০ বছরের সুন্নাত নিষ্ফল হয়ে গেছে। আসলে সহীহ ইলম না থাকলে এরকম বিপদেই পড়তে হয়। সহীহ ইলম হাসিল করা কতটুকু জরুরী তা এ ঘটনা থেকেই অনুমিত হওয়ার কথা। কিয়ামতের দিন অজ্ঞানতার কোন বিনিময় থাকবে না। এ কারণেই জ্ঞানার্জনকে ফরয করা হয়েছে।