আলিয়াতে পরীক্ষা দেওয়া সীরাতে মুস্তাকীম থেকে সরে পড়ার পূর্বাভাস

মুফতী মনসূরুল হক সাহেব৬ ডিসেম্বর, ২০২২উলামা তোলাবা, বিবিধ, দীন শিক্ষা ও তাহ্ক্বীক্বাত

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কওমি মাদরাসায় পড়ার পর আলিয়া মাদরাসা বা সরকারী কোন প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার অর্থ হলো সীরাতে মুস্তাকীম হতে ছিটকে পড়ার দ্বার উন্মুক্ত করা। তাদের দ্বারা দীনের উল্লেখযোগ্য কোন খিদমত হয়না। শয়তান প্রতিটি মোড়ে মোড়ে তাকে অভ্যর্থনা জানাতে থাকে। কখন যে সে ঝরে পড়বে তার কোন নিশ্চয়তা নেই। এর মূল কারণ হলো, আল্লাহ তা‘আলার স্বীকৃতিকে উপেক্ষা করে দূর্বল মানব সরকারের স্বীকৃতির উপর আস্থাশীল হওয়া। এটাকেই সফলতার মূল মন্ত্র মনে করা।