কুরআনের আযমত

মুফতী মনসূরুল হক সাহেব১৯ অক্টোবর, ২০২৩কুরআন ও তাফসীর

জনৈক আমীরের ছেলে সূরা বাকারা শেষ করলে আমীর সাহেব তার উস্তাদকে ৩০০ স্বর্ণমুদ্রা হাদিয়া দিলেন। উস্তাদজী হাদিয়া পেয়ে খুবই খুশী হলেন। কিন্তু ৩০০ স্বর্ণমুদ্রাকে তিনি অনেক বেশী মনে করলেন এবং বললেন, আমাকে এত টাকা দিলেন আমি তো তেমন কিছুই করি নাই। আমীর পরে কোন এক সময় তাকে সাক্ষাৎ করার জন্য বললেন। সাক্ষাতের পর আমীর তাকে বললেন আগামীকাল থেকে আমার ছেলেকে আর পড়াতে আসবেন না। উস্তাদজী এতে খুবই আশ্চর্য্য হলেন। আমীর বললেন, আপনার দিলে কুরআনের আযমতের চেয়ে ৩০০ আশরাফীর আযমত অনেক বেশী মনে হল তাই এই ব্যবস্থা।

(উস্তাদদের অন্তরে যদি কুরআনের আযমত বা বড়ত্ব না থাকে তাহলে ছাত্রদের অন্তরে তা পয়দা হবে কোত্থেকে? বিষয়টি অভিভাবকদের লক্ষ্য রাখা উচিৎ।-সংকলক)