কুরবানীর নি‘আমত

মুফতী মনসূরুল হক সাহেব৭ ডিসেম্বর, ২০২২বিবিধ

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, প্রত্যেক কুরবানী করনেওয়ালার কাজের পর আল্লাহ দুনিয়াতেও কিছু খুশির জিনিস রেখেছেন। যেমন, রোযার পর ঈদ, পশু কুরবানীর পর ঈদ। এবং ঈদে আল্লাহ মু’মিনকে খুশি থাকতেও হুকুম করেছেন। কেউ নারাজ থাকলে বুঝতে হবে তার ঈমান দুর্বল। ঈদের চারদিন রোযা রাখা হারাম করেছেন। এই দিনে সে না খেয়ে থাকার কষ্ট করবে না, কারণ এসময় আত্মীয়-স্বজন নিয়ে ভালো খানা খাওয়া ইবাদাত হিসেবে রাখা হয়েছে। এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নি‘আমত। নি‘আমত পাওয়ার পর যে ফযীলত হয়, বান্দার দায়িত্ব হয় এটাকে ধরে রাখা। ইচ্ছে করে এই নি‘আমতের উপরে কালো দাগ না লাগানো অর্থাৎ গুনাহ না করা।

কুরবানীর নি‘আমত | ইসলামী যিন্দেগী