মালফুযাত
১০০%
মুসলমানের একটি স্বভাব
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, মক্কা বিজয়ের পর হুজুর ﷺ যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন সোজা হয়ে বসতে পারছিলেন না। এত বেশী নুইয়ে পড়েছিলেন যে হুজুর ﷺ এর নাক উটের পিঠের কুজের মধ্যে লেগে যাচ্ছিল। হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, এটা হলো মুসলমানের স্বভাব। যখন সে কোন নি‘আমত পায়, তখন সে আরো পেরেশান হয়ে যায়, এই ভেবে যে, সে ঠিক মতো এই নি‘আমতের শুকরিয়া আদায় করতে পারবে, কী না।