মালফুযাত
১০০%
কুরআনের ব্যবহার
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, অনেকে বিভিন্ন প্রকার ঝাড়-ফুঁক দিয়ে, কুরআনের আয়াত লিখে, তাবিজ-কবজ দিয়ে মানুষের নিকট থেকে টাকা আদায় করছে। আবার অনেককে দেখা যায় মাইক চেক করার জন্য কুরআনের আয়াত পড়ে, সূরা পড়ে। অনেকে আবার বিভিন্ন মাহফিলে মানুষকে জমানোর জন্য কুরআন পড়ে। এসবই গলদ। কুরআন এই উদ্দেশ্যে নাযিল হয় নি। এর দ্বারা কুরআনের বেইজ্জতি হয়।