মালফুযাত
১০০%
আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখতে হবে
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, হতে পারে আল্লাহর রহমত দ্বারা আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। কিন্তু ভুলের কারণে নিজের মধ্যে কী লজ্জা হবে না!, এত গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। এই জন্য আল্লাহর খুশী আগে, পরে জান্নাত-জাহান্নাম। আল্লাহর ভয়, মুহাব্বত, শ্রদ্ধার কথা চিন্তা করেই গুনাহ ছাড়তে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়কেই তাকওয়া বলে। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার দিলে থাকবে তার জন্য দুইটা জান্নাত।