মালফুযাত
১০০%
কেউ বঞ্চিত হবে না
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, ক্বলব হচ্ছে কিছু গ্রহণ করার পাত্র। আমাদের দায়িত্ব হলো নিজেদের কলবকে আল্লাহওয়ালার সমিপে পেশ করা। আল্লাহওয়ালাগন ক্বলবের পাত্রে রুহানী নেয়ামত বন্টন করেন। এই নেয়ামত অর্জন করতে যারা নিজেদেরকে পেশ করবে তাদের কেউ বঞ্চিত হবে না। আল্লাহ তা‘আলা তাদের দিয়ে দিবেন। শর্ত হলো ইখলাসের সাথে তাদের দরবারে আসতে হবে।