মালফুযাত
১০০%
সাহাবীদের মূল্য
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, সাহাবী কারা ? যারা ঈমানের সাথে এক মুহূর্তের জন্য নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যু বরণ করেছেন। তাঁদের মূল্য কত ? তাঁদের আধা সের গম সদকা করা আল্লাহ পাকের নিকট পরবর্তী উম্মতের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ-মুদ্রা সদকা করা থেকে বেশী পছন্দ। এর অন্যতম কারণ তাঁদের কুরবানী।