ফরযের ঘাটতি পূরণে নফল

মুফতী মনসূরুল হক সাহেব১৪ নভেম্বর, ২০২২নামায, দু‘আ দুরূদ ও যিকির

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ তা‘আলা দিন রাতে আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। বান্দা যথাযথ নামাযের হক আদায় করতে পারবে না বিধায় পাঁচ ওয়াক্ত নফল দিয়েছেন। ইশরাক, চাশত, যাওয়াল, আওয়াবিন, তাহাজ্জুদ। যেন এগুলির মাধ্যমে ফরয নামাযের ঘাটতি পূরণ করতে পারে। এই মুহূর্তগুলোতে বান্দার উপর নিয়ামতের নতুন ধারা শুরু হয়। তাই নিয়ামতের শোকর স্বরূপ এই সময়কে নির্বাচন করা হয়েছে। কিন্তু আমরা গাফেল হয়ে পড়ে থাকি। কখন কোন সময় পার হয়ে যায় তার খবরও রাখিনা।

ফরযের ঘাটতি পূরণে নফল | ইসলামী যিন্দেগী