মালফুযাত
১০০%
উপকারীর প্রতিদান দেওয়া উচিৎ
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, কারো থেকে কোন প্রকারের উপকৃত হলে তাকেও কোন প্রতিদান দেওয়া উচিৎ। যেন সে বুঝতে পারে যে তুমি তার প্রতি কৃতজ্ঞ। সেজন্য তিনি যে ভাষা বুঝেন, সে ভাষায় বলতে হবে। প্রথমে جزاكم الله বললে। তারপর বাংলায় ধন্যবাদ বা ইংরেজীতে Thank You বললে। অন্যথায় সে মনে কষ্ট পাবে যে, আমি তাকে উপকার করলাম, সে আমার একটু কৃতজ্ঞতাও প্রকাশ করলো না।