বাংলা অনুবাদের ভয়াবহতা

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, এক আহলে হাদীস তার কূপের পানি কাউকে নিতে দিতো না। একবার জনৈক ব্যক্তি তাকে কারণ জিজ্ঞাসা করলো। প্রতি উত্তরে সে বললো, হাদীসে এসেছে.............তোমাদের মধ্য হতে কেউ নিজের পানি অন্যের ক্ষেতে না দেয়। সে মনে করেছে এটা পুকুরের পানির কথা বলা হয়েছে। অথচ এখানে বলা হয়েছে, যেন একে অন্যের বিবির সাথে ব্যভিচারে লিপ্ত না হয়। কোথায় ব্যভিচারের কথা আর কোথায় জমিন চাষাবাদের কথা!!! বাংলা অনুবাদ দেখে হাদীস পড়ার এ দূর্দশা। তাই বলি বাংলা বুখারী বগলে নিয়ে ঘুরলে গোমরাহ হবে।

বাংলা অনুবাদের ভয়াবহতা | ইসলামী যিন্দেগী