বিরান ঘরের উদাহরণ

মুফতী মনসূরুল হক সাহেব৪ ডিসেম্বর, ২০২২বান্দার হক, আত্মশুদ্ধি

একবার হযরতওয়ালার কামরায় হযরতের কিছু মুহিব্বিন দেখা করতে গেলেন। তখন বিকাল প্রায় চারটা। হযরতওয়ালা খানা খাচ্ছিলেন। হযরতওয়ালা তাদেরকে খানা খেতে বলাতে তারা উত্তর দিলেন যে তারা খানা খেয়ে এসেছেন। হযরতওয়ালা তবুও তাদেরকে খানায় শরীক হতে বললেন। তারা শরীক হলেন। হযরতওয়ালা তখন বললেন, হাদীসে যে কয়েকটি কারণে ঘরকে বিরান ঘরের সাথে তুলনা করেছেন তার একটি হলো, কারো ঘরে মেহমান এসেছে অথচ ঘরওয়ালারা তাদের মেহমানদারী করলো না তো ঐ ঘর বিরান ঘর।

বিরান ঘরের উদাহরণ | ইসলামী যিন্দেগী