মেয়েদের ইসলাহ সহজ

মুফতী মনসূরুল হক সাহেব১৯ অক্টোবর, ২০২৩মহিলাদের বিষয়

মেয়েদের ইসলাহ সহজ। কেননা, তাদের অন্তর অতিশয় নরম। তারা দ্রুত প্রভাবিত হয় এবং দ্বীনের কথা কবূল করে। সাথে সাথে আমলও ধরে ফেলে। তাদের একের ইসলাহের দ্বারা ঘরের পর ঘর ইসলাহ হয়ে যায়। তাই মেয়েদের জন্য দ্বীনী আলোচনার স্থায়ী ব্যবস্থা রাখা উচিৎ। আমার এমন এক নেককার স্ত্রীর ঘটনা জানা আছে। সে বিবাহের পর শশুরবাড়ীতে গিয়ে সবাইকে আস্‌সালামু আলাইকুম বলে এবং সবার সাথে মুসাফাহা করে। তার এ কাজ দেখে সবাই অবাক হয়ে যায়। কারণ, সুন্নাতের উপর তাদের আমল ছিল না। এরপর যখন চা-নাশতা ও খানা আনা হলো তখন সে কিছুই খেল না। কিছুক্ষণ পর যখন স্বামী আসল তখন স্বামীকে গোপনে বলল, আমি শুনেছি, আপনি ঘুষ নেন। সুতরাং যদি আপনি তাওবা না করেন, তাহলে আমি কিছুই খাব না। আমার সাথে শুকনো রুটি আছে আমি সেগুলোই খাবো। নেককার স্ত্রীর এ তাক্বওয়ার কারণে স্বামী এতই প্রভাবিত হলো যে, সে সারা জীবনের জন্য ঘুষ নেয়া ছেড়ে দিল।