মালফুযাত
১০০%
তাকাব্বুরীর পরিণাম
হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আমরা প্রত্যেকেই তাকাব্বুরীর ডিব্বা। কেউ যদি নেক আমল করার পর এইভাবে তাকাব্বুরী প্রকাশ করে যে সে অনেক নেক আমল করেছে, তাহলে আল্লাহ তার আমল কবুল করবেন না। বরং ঐ ব্যক্তির নেক আমল আল্লাহর নিকট বেশী পছন্দনীয় যে নেক আমল করার পর এটা ভাবে যে, আমার কোন আমলই আল্লাহর দরবারে পেশ করার মত না।