তা‘আল্লুক মা‘আল্লাহ

মুফতী মনসূরুল হক সাহেব৫ ডিসেম্বর, ২০২২আত্মশুদ্ধি

হযরতওয়ালা মুফতী মনসূরুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম বলেন, আল্লাহ আমাদেরকে নামায, কুরআন, যিকির এবং মাসনুন দু‘আ পড়া ইত্যাদি আমল হিসেবে দিয়েছেন আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহকে স্মরণ করার দ্বারাই আল্লাহর সাথে সম্পর্ক গড়ে উঠে। যার দিলের মধ্যে আল্লাহর কথা সবসময় স্মরণ হয় তখন বলা যায় আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। একেই বলে তা‘আল্লুক মা‘আল্লাহ। সে হাসি, কান্না, রাগ, সুখ, দুঃখ সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে।

তা‘আল্লুক মা‘আল্লাহ | ইসলামী যিন্দেগী